ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইল নেতাকর্মীদের সাথে এডভোকেট মামুন এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

টাঙ্গাইল আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এডভোকেট মামুন এর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার (১৯মে) বিকেলে টাঙ্গাইল দলীয় কার্যালয়ে আ'লীগ এবং সহযোগী সকল সংগঠনের নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন। এ সময় মামুনুর রশিদ মামুন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, করোনা টীকার আওতায় আসবে দেশের সকল জনগন এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই এই সুফল আমরা পাবো।


এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিলুর রহমান মিরন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলাইমান হাসান, থানা আওয়ামী লীগের  সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রউফ, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিপ্লব, সহ-সভাপতি রোমান খান, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজীব, শহর আওয়ামী যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমু, যুগ্ম-আহবায়ক সিকদার মানিক, ১৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম সুমন, ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন তালুকদার প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑